শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উদযাপন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের

কূটনৈতিক প্রতিবেদক : [২] ‘ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ট্যাগোর: এ রে অব হোপ থট ট্যাগোরস ফিলোসফি’ শীর্ষক আয়োজনটি শুক্রবার রাতে আইজিসিসি’র ফেসবুক পেইজে সম্প্রচার করা হয়।

[৩] শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, শুরুতে সকলকে শুভেচ্ছা জানান আইজিসিসি'র পরিচালক ড. নীপা চৌধুরী।

[৪] শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘হে নূতন দেখা দিক আর-বার’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

[৫] শুভেচ্ছা বক্তব্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, এটা একটা চ্যালেঞ্জিং সময়। আমরা সকলেই সমবেতভাবে এই সংকট মহুর্ত পার করছি।

[৬] এই পরিস্থিতিতে এই আয়োজনও একটি বড় চ্যালেঞ্জ।

[৮] এই পরিস্থিতিতেও রবীন্দ্রনাথের প্রতি ঢাকার মানুষের ভালোবাসা কমেনি। তারা রবীন্দ্রনাথকে স্মরণ করছে শ্রদ্ধাভরে।

[৯] রবীন্দ্রনাথ তার তার গানের মধ্য দিয়ে মানুষের সকল অনুভূতি প্রকাশ করে গেছে।

[১০] রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বিদ্যুৎ চক্রবর্তী, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সভাপতি ড. বিনয় সহস্রবুদ্ধি এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন‌।

  • সর্বশেষ