শিরোনাম
◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী?

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যাজুয়েট কিংবা উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের বিশেষ ভিসা স্থগিত করতে যাচ্ছে

ডিডিমুন: [২] ।মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য এইচ ওয়ান বি ভিসা গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমে চুক্তি ভিত্তিতে কাজে লাগাতে পারে। এই ভিসার আওতায় অভিবাসী না হয়েও প্রযুক্তিসহ আরও বেশ কিছু সেক্টরে আমেরিকায় কাজ করা যায়।

[৩] ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন পরামর্শদাতারা চলতি মাসেই এ নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। তারা দেশীয় কর্মীদের নিয়োগের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিচ্ছেন।

[৪] শুক্রবার আমেরিকায় মাসিক কর্ম পরিস্থিতির যে রিপোর্টে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে ১৪.৭ শতাংশে পৌঁছেছে। গত দুই মাসে ৩৩ মিলিয়নেরও বেশি মার্কিনী চাকরি হারান। ফলে এদের কাজে লাগানোর জন্য এ ভিসা সাময়িক স্থগিত করা হচ্ছে।

[৫]এ ভিসা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন ভারত এবং চীনের কর্মীরা। আমেরিকায় কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মীদের বেশিরভাগ এই দুটি দেশ থেকে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়