শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষজ্ঞদের দাবি ত্রাণ বিতরণে জিরো টলারেন্স সরকারের, অভিযুক্তদের রাজনীতি থেকে বের করে দেওয়ার

আরিফ হোসেন: [২] ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা। যে দলেরেই জনপ্রতিনিধি হোক কোন ছাড় নেই। ত্রান বিতরণে অনিয়মে বিরুদ্ধে জিরো টলারেন্স চলমানের কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে শুধু বরখাস্ত বা শাস্তিই নয় অভিযুক্ত জনপ্রতিনিধিদের ভবিষ্যতের রাজনীতিতে যেন সুযোগ না পায় তা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। নিউজ২৪

[৩] সরকারী ত্রাণের চাল চুরি, মজুদ, ওজনে কম দেয়া থেকে শুরু করে টিসিবির খাটের নিচ থেকে উদ্ধার হওয়া ১২শ লিটার তেল যা দেশে করোনার সময় অন্যতম আলোচিত বিষয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যখন করোনা সংক্রমণ বাড়ছে তখন এক শ্রেণীর জনপ্রতিনিধি ব্যস্ত এসব অনিয়মে।

[৪] এ পর্যন্ত ৫২ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন ইউপি চেয়ারম্যান, ৩১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ১ জন পৌরসভার কাউন্সিলর। সরকারি বরাদ্দ ত্রাণ নিয়ে অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

[৫] সাময়িক বরখাস্তের পাশাপশি তদন্ত করে আরো কঠোর ব্যবস্থা কথা বললেন তিনি। শুধু শাস্তিই নয় বরং ত্রাণ আত্মসাতকারীদের সমাজ এবং রাজনীতিতে বয়কট নিশ্চিত করার দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে ব্যবস্থা নেয়ার মতও এই বিশেষজ্ঞের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়