শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালে জীবনযাত্রায় যেসব সুপরিবর্তন এসেছে সেগুলো ধরে রাখতে পারলে ভালো হবে

আরিফ জেবতিক : করোনাকালে জীবনযাত্রায় যেসব সুপরিবর্তন এসেছে সেগুলো ধরে রাখতে পারলে ভালো হবে। ১. ভিডিও কলে ক্লাস করায় সবাই বেশ অভ্যস্ত হয়ে গেছে। বিশেষ করে প্রাইভেট টিউশনিগুলো এভাবে করা যায় কিনা ভেবে দেখা যেতে পারে। কিছু মা আর তাদের বাচ্চারা সারাদিনরাত স্যারের বাসা টু মিসের বাসাÑ এভাবে দৌড়াতে দৌড়াতে একেবারে নেতিয়ে পড়ে। অনলাইনে প্রাইভেট টিউশনি হলে তাদের ক্লান্তি কমতো, আমাদের জ্যামও কমতো। ২. আমাদের এলাকার তরুণরা একটা ফেসবুক গ্রুপ করেছে এবং সেখানে করোনা সংক্রান্ত বিভিন্ন আলাপ-আলোচনা, পরস্পরকে সহায়তা ইত্যাদি চলছে। এলাকার বয়স্ক এবং একা থাকা নাগরিকদের খোঁজখবর নেওয়া হচ্ছে, মাঝরাতে এক বাসা থেকে আরেক বাসায় গ্যাস্ট্রিকের অষুধ পৌঁছানো হচ্ছে, এলাকার মসজিদ খোলা দরকার কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ এর আগের ৩০ বছর পাশের বাসার কারও সঙ্গেই আমার চেনাজানা হয়নি। এই নতুন ধরনের পাড়া কালচার অন্যান্য এলাকায়ও চালু করা যেতে পারে। খুব উপকারী। ৩. করোনা আমাদের সেলফ স্কিল বৃদ্ধি করেছে। অনেকটা আদিকালে স্বনির্ভর গ্রাম বাংলার মতোই আমাদের বাড়ি ব্যবস্থাপনা শুরু হয়েছে। চুল যে চাইলে নিজে কেটে ফেলা যায়, এই উপলব্ধি এসেছে। দোকানের জাঙ্ক ফুড ছাড়াই জীবন পার করা যায়, এমনকি চাইলে জিলাপিও ঘরে বানিয়ে ফেলা যায় (আকার নিয়ে কিছু বইলেন না প্লিজ) সেটাও এই সময়ের উপলব্ধি। ছাদে কিংবা বারান্দায় যাদের একটু জায়গা আছে, তারা চাইলে দুটো পুঁইশাকের ডাঁটাও চাষ করে ফেলতে পারেন। মিনিমালিস্টিক জীবনযাপন মন্দ নয়। আর কী কী সূক্ষ্ম ও স্থূল পরিবর্তন আপনি দেখতে পেলেন এই করোনাকালে? সেই পরিবর্তনগুলোর কোনটা কোনটা থাকলে খুশি হবেন আপনি? মন্তব্যের ঘরে জানান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়