শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইন শাস্ত্রের প্রধান অধ্যাপকের পদ বাতিল

ইসমাঈল আযহার: [২] কিছু দিন আগে মিশরের বৃহত্তম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ড. আতা আবদুল আতি মুহাম্মদ আল-সনবাতীকে ইসলামিক আইন শাস্ত্রের প্রধান অধ্যাপক এবং দুয়া একাডেমির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। নিষিদ্ধ ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মেলায় তাকে পদ বাতিল করেছে আল আজহার কর্তৃপক্ষ।

[৩] খবরে বলা হয়, দেশে ও দেশের বাইরে পাঠানো আলেম, গবেষক, মুফতি এবং অন্যান্য ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দেয় দুয়া এবং মাবলেগিন একাডেমী।

[৪] ড. আতা আবদুল আতি মুহাম্মদ আল-সনবাতীর পদ এক বছরের জন্য বাতিল করা হয়েছে। এক বছর অতিক্রম করার পর আবার তাকে এই পদ দেওয়া হবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে।

  • সর্বশেষ