শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবহলা ও সমন্বয়হীনতা স্পষ্ট : জুনায়েদ সাকী

প্রিয়াংকা আচার্য্য : [২] সরকার জীবন ও জীবিকা মধ্যে দ্বন্দ্ব দেখিয়ে ধীরে ধীরে সব কিছু খুলে দিয়ে দেশের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমাদের মনে রাথতে হবে, ঝীবনের তাগিদেই জীবিকা। জীবিকার জন্য জীবন নয় বলে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে জানান গণসংহতির প্রধান সমন্বয়ক।

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে, এই মহামারী এড়াতে সামাজিক দূরত্ব মানার ছাড়া অন্য কোন বিকল্প নেই। তবু সরকার গত ২৬ এপ্রিল থেকে পোশাক কারখানা এবং আগামী ১০ মে থেকে সব শপিংমল, দোকান-পাট খুলে দেওয়ার ঘোষণা দিয়ে মানুষদের ঘর থেকে বের করছে।

[৪] বৈশ্বিক মহামারীর সংক্রমণ প্রতিরোধে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ যেমন মানছে না। তারা হার্ড ইমিউনিটির দিতে যাচ্ছে, অর্থ্যাৎ বেশি সংখ্যক লোক মারা যেতে যেতে এক সময় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে। তারা মেহনতি মানুষদের নিয়ে এই খেলায় মেতেছে।

[৫] বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে বাংলাদেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে। এ রকম গবেষণা প্রতিবেদন থাকার পরও গত এমন সিদ্ধান্ত তাদের উদ্দেশ্যকে স্পষ্ট করে তুলে।

[৬] এমনিতেই রোজগারহীন মানুষ খাদ্যাভাবে ঘরে থাকতে চাইছে না, সে সময়ে সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত গোটা জাতির জন্য চরম দুর্ভোগ বয়ে আনবে।

[৭] এছাড়া মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে কাজের চূড়ান্ত সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতা থাকায় ইতোমধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়