শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রতিষেধক আছে গঙ্গাজলে, গবেষণার প্রস্তাব দিয়ছিলো মোদি সরকার

ডেস্ক রিপোর্ট  : [২] সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চকে (আইসিএমআর) এমনই প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে আইসিএমআর জানিয়েছে, এ ধরনের বিষয়ে কোনও গবেষণা তারা করবে না। এ বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন আইসিএমআর এর এক কর্মকর্তা।

[৩] এর আগে বলা হয়েছিলো, ওম নম শিবায় বলে গো-মূত্র ও গোবর খেয়ে নিলেই মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে করোনা ভাইরাস। মারণ এই ভাইরাসের মোকাবেলায় এমন আজব দাওয়াই দিয়েছিলেন হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানি৷

[৪] প্রতিরোধে লড়াই চালানো ভারতে এমন অদ্ভত কথা অনেক শোনা গেছে। এবার জানা গেল করোনার সংক্রমণ রুখতে গঙ্গার দ্বারস্থ হতে চেয়েছিল খোদ মোদি সরকার।

[৫] জানা যায়, ৪ এপ্রিল  ‌অতুল্য গঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চিঠিতে দাবি জানায়, গঙ্গায় নাকি নিনজা ভাইরাস’ নামে একপ্রকার ভাইরাস রয়েছে, যা কি না ব্যাকটেরিয়া খায়। এই ভাইরাসই করোনাকে রুখতে সক্ষম।

[৬] এরপরই গত ৩০ এপ্রিল আইসিএমআর–এর কাছে গঙ্গার জল পরীক্ষার প্রস্তাব রাখে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়। নামপ্রকাশে অনিচ্ছুক আইসিএমআর এর এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের ওই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এই বিষয়ে গবেষণা করতে নারাজ আইসিএমআর। তবে প্রয়োজনে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে তারা। আজকাল, কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়