শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতনের দাবিতে রুপগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ [২] কারখানা ভাঙচুরের অভিযোগ কর্তৃপক্ষের

শরীফ শাওন : [৩] নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্তিম নিটিং ডাংয়ি অ্যান্ড ফিনিশিং নামে রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার বরপা এলাকায় আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন তারা।

[৪] শ্রমিকরা জানন, কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। তাদের অভিযোগ শ্রমিকদের ১ থেকে ৩ মাসের পর্যন্ত বেতন বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। বকেয়া বেতন পরিশোধের দাবি জানালে মালিকপক্ষ অসম্মতি জানান। এতে বিক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন।

[৫] রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করেন। বেতনের আশ্বাস দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেন।

[৬] প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলি আজগর প্রথমে বেতন বয়েকার বিষয়টি অস্বিকার করেন। তিনি বলেন, বিকাশে শ্রমিকদের মার্চ ও এপ্রিলের বেতন ডেলিভারি হতে দেরি হওয়ায় তারা এ বিক্ষোভ করেন। তিনি অভিযোগ করে বলেন, কিছু শ্রমিক কারখানাতে ভাঙচুর করেছেন। এভাবে কারখানা পরিচালনা সম্ভব না। আগামীকাল এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়