শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কায়সার হামিদ, উখিয়া প্রতিনিধি : [২] জেলার উখিয়া উপজেলার পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. সাদেক (২২)।

[৩] বিজিবির দাবি, নিহত সাদেক রোহিঙ্গা মাদক কারবারি। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।

[৪] বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

[৫] কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এসময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হয়।

[৭] এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়