শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী মহামারী মোকাবিলায় আগে থেকেই স্বাস্থ্যসেবায় বিনিয়োগের আহ্বান জানিয়েছে ‘হু’

শাহনাজ বেগম : [২] বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস বলেন, করোনা মহামারীর আঘাতে আতঙ্কিত হয়ে পড়ার চেয়ে পরবর্তী মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিটি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে বিনিয়োগ করা জরুরি। দ্য নিউজ

[৩] জেনেভায় ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেছেন, শেষ অবধি এই মহামারীটি হ্রাস পাবে, তবে আগের মতো ব্যবসায়ে ফিরে আসতে কষ্টসাধ্য। পবর্তীতে আরো ভয়াবহ মহামারীর জন্য প্রস্তুত থাকতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। এএফপি

[৩] তিনি বলেন, আমরা কোভিড -১৯ থেকে যে শিক্ষা পেলাম তাতে অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে বিনিয়োগ করা যা এ ধরনের মহামারী থেকে জীবন বাঁচাতে পারে। কারন ইতিহাস আমাদের সকলের বিচার করবে যে আমরা এই মহামারীটি পেরিয়েছি কিনা তা নয় বরং আমরা যে শিক্ষা পেয়েছি এবং এটি শেষ হয়ে গেলে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি।

[৪] টেড্রস বলেন, বিশ্বে প্রতি বছর স্বাস্থ্য খাতে প্রায় ৭.৫ ট্রিলিয়ন ডলার ব্যয় হয় যা মোট দেশের উৎপাদনের প্রায় ১০ শতাংশ। তবে উদীয়মান রোগজীবাণুগুলো মোকাবিলায় যে প্রস্তুতি দরকার তা দীর্ঘকাল ধরে উপেক্ষা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়