শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা থেকে রক্ষায় থানার প্রবেশ দ্বারে জীবাণুনাশক টানেল স্থাপন করছে ডিএমপি

সুজন কৈরী : [২] ডিএমপির প্রতিটি থানার গেটে এই টানেল স্থাপন করে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবা প্রার্থীদের সংক্রমণ থেকে রক্ষার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর প্রেক্ষিতে কাফরুলসহ বিভিন্ন থানায় ইাতমধ্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

[৩] ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সাথে কাজ করতে পারছেন।

[৪] সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই পুলিশ সদস্য। করোনা সংক্রমণের শুরু থেকে প্রথম সারিতে থেকে জনকল্যাণে পুলিশ সরাসরি মাঠে থেকে বহুমুখী কাজ করে যাচ্ছে।

[৫] এদিকে বুধবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ১৯০ জন পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু ডিএমপিতেই করোনা শনাক্ত হয়েছেন ৫৭৬ জন পুলিশ কর্মকর্তা। করোনাযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় পুলিশ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়