শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী নগরীর জাহাজঘাটে ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ!

মুসবা তিন্নি : [২] রাজশাহী নগরীর জাহাটঘাট এলাকায় ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার মদদ দিচ্ছে ইকবাল নামের এক ব্যক্তি।

[৩] স্থানীয়রা জানায়, ইকবাল গভীর রাত পর্যন্ত জাহাজ ঘাট মোড় এলাকায় ফার্মেসি খুলে রাখে। আর আড়ালে ওই এলাকার মাদক ব্যবসায়ী মৃত মল্লিকের ভাই হাবিব, মল্লিকের স্ত্রী, তার মেয়ে রঙ্গিলাকে মাদক ব্যবসায় সহযোগীতা করে থাকে। এছাড়াও ডাকুর ভাগ্নে সোহেলকেও মাদকের ব্যবসায় সহযোগীতার অভিযোগ উঠেছে।

[৪] নাম প্রকাশ না কারার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, ইতি পূর্বে ইকবাল মাদক নিয়ে আটক হয়েছে এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে মাদকের মদদ ও মাদক ব্যবসায়ী আটক হলে থানায় তদবির তার পেশায় রুপ নিয়েছে। এছাড়াও সে নিজেও গোপনে ইয়াবার ব্যবসা করছে বলেও সূত্রটি জানিয়েছে।

[৫] এ বিষয়ে জানতে চাইলে ফার্মেসিতে ওষুধ বিক্রেতা ইকবাল জানায়, আমার নামে যে সকল তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কোন প্রকার মাদকের সাথে জড়িত নাই।

[৬] তবে স্থানীয়রা তার বক্তব্য প্রত্যাখান করে বলেন, জাহাজঘাটে একাধিক ওষুধের দোকান থাকলেও শুধু গভীর রাত পর্যন্ত ফার্মেসি খুলে বসে থাকে ইকবাল। এর একমাত্র কারন মাদক ব্যবসা। তারা আরো বলেন, গভীর রাত পর্যন্ত গ্রামঞ্চলের কোন ফার্মেসি খোলা থাকে না। কারন গভীর রাতে জাহাজঘাট মোড়ে সাধারনত লোকজন থাকে না। তাহলে কোন উদেশ্যে বসে থাকে ইকবাল ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়