শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুত্র সন্তানের জনক হলেন এলন মাস্ক

রাশিদ রিয়াজ : [২] মার্কিন কোটিপতি ও উদ্যোক্তা এলন মাস্ক তার পুত্রসন্তানের ছবি প্রকাশ করলেন, ছবিতে চারটি উল্কিও দেখা যাচ্ছে শিশুটির মুখে। স্টার ইউকে

[৩] সোমবার রাতে তার গীতিকার বান্ধবী গ্রিমস এ পুত্রসন্তান এলনকে উপহার দেন।

[৪] ৪৮ বছর বয়স্ক মার্কিন শীর্ষ ধনী এলনকে তার এক ভক্ত টুইটারে তার পুত্রসন্তান সম্পর্কে জিজ্ঞেস করলে বিষয়টি নিশ্চিত করেন তারা।

[৫] এরপর ওই ভক্ত শিশু সন্তানটির ছবি দেখার বায়না ধরেন।

[৬] ভক্তকে হতাশ করেননি এলন মাস্ক। তুলতুলে কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে শিশুটি এবং ক্যামেরা ফোন ফিলটারে নকল উল্কি বসিয়ে ছবি তুলে টুইটে আপ করেন এলন। দেখে মনে হবে অতটুকু শিশুটির মুখে উল্কি বসিয়ে দিয়েছে কেউ।

[৭] সঙ্গতকারণেই ছবিতে সহস্রাধিক লাইক পড়ে। কারণ এলনের ভক্তের সংখ্যা টুইটারে ৩৩.৬ মিলিয়ন। এলন জানিয়ে দেন মা ও শিশু ভালই আছে।

[৮] অভিনন্দনের জবাবে এলন ধন্যবাদও জানান। এক ভক্ত নকল উল্কি দেখে তাকে ’মজার জন্মচিহ্ন’ ভেবে ভুল করেন।

[৯] ৩১ বছরের গ্রিমস গত জানুয়ারিতে ইনস্ট্রগামে টপলেস ছবি দিয়ে গর্ভবতী হবার কথা জানিয়েছিলেন। ২০১৮ সালে কানাডার এই সঙ্গীত শিল্পী এলন মাস্কের সঙ্গে ডেটিং শুরু করেন।

  • সর্বশেষ