শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটরাইডার্সের জার্সিতেই ক্যারিয়ার শেষ করবেন আন্দ্রে রাসেল, জানিয়েছেন শাহরুখ খানকেও

স্পের্টস ডেস্ক : [২] নিজের কেরিয়ার নিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন কলকাতা নাইট রাইডার্সের বিগ হিটার ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। আর তাই নাইট কর্ণধার শাহরুখ খানকে কী বলবেন সেটাও ঠিক করে ফেলেছেন তিনি। এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন দ্রে রাস।

[৩] কেকেআরের জার্সিতে আইপিএলে খেলতেই সবচেয়ে বেশি উপভোগ করেন আন্দ্রে রাসেল। লকডাউনে আপাতত স্থগিত রয়েছে এবারের আইপিএল। আদৌ কোটিপতি লিগ এবার বাইশ গজে গড়াবে কিনা তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। তাই জামাইকাতেই বসে অনলাইন শো কেকেআর আনপ্লাগড-এ অংশ নিয়েছিলেন আন্দ্রে রাসেল।

[৪] সেই অনলাইন শোতে তিনি বলেন, "কেকেআর জার্সিতে যখন ইডেন গার্ডেন্সে খেলতে নামি, তার সঙ্গে আর কিছুরই তুলনা হয়না। আমাকে যেভাবে ওয়েলকাম করা হয় , সেটা ভালবাসা ছাড়া কিছুই নয়। তাই বেশ চাপে থাকি।"

[৫] এরপরেই রাসেল বলেন, "আমি যেদিন শেষবারের মতো আইপিএল খেলতে নামব সেদিনও কেকেআরের জার্সিতে খেলতে নামতে চাই! আমি শাহরুখ ও কেকেআরের সাপোর্ট স্টাফদের ডেকে বলব, এটাই আমার শেষ আইপিএল আর শেষ ম্যাচটা আমি কলকাতার হয়েই খেলতে চাই।" অর্থাৎ নাইট জার্সিতেই কেরিয়ার শেষ করতে চান রাসেল। -জি নিউজ

  • সর্বশেষ