শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা নাগরিকের ফুসফুসে মিললো জ্যান্ত সাপ ও কৃমি

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি চীনের ওয়াং নামে এক ব্যক্তি বিভিন্ন সামুদ্রিক খাবারের সঙ্গে কাঁচাই খেয়ে নিয়েছিলেন সাপের পিত্তকোষ বা গলব্লাডার। কয়েকের দিনের মধ্যেই তার ফুসফুসে মিলল জ্যান্ত সাপ ও কৃমি। ডেইলি মেইল, কোলকাতা ২৪, ইন্ডিয়া টুডে

[৩] জানা গেছে, বছরের পর বছর ধরে চীনে সামুদ্রিক খাবার বেশ জনপ্রিয়। সমুদ্র থেকে মেলা কাঁকড়া, শামুক-সহ একাধিক খাবার অনেক সময়েই কাঁচা খেয়ে ফেলেন চীনারা। এমনই কিছু খেয়েছিলেন ওয়াং।

[৪] তার কয়েক দিন পর শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন ওই ব্যক্তি। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান ওই ব্যক্তি। তখনও ভাবেননি কী অপেক্ষা করছে তার জন্য। চিকিৎসকের পরামর্শে সিটিস্ক্যান করানো হয় ওই ব্যক্তির।

[৫] সিটি স্ক্যানে ধরা পড়ে, চীনা ওই নাগরিকের ফুসফুসে কিলবিল করছে সাপ এবং কৃমি। চিকিৎসকদের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি শামুক, চিংড়ি-সহ অন্য সব সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন। কিছুদিন আগেই একটি সাপের পিত্তকোষ বা গলব্লাডার কাঁচা খেয়ে নিয়েছিলেন তিনি।

[৬] চিকিৎসকরা জানিয়েছেন, সামুদ্রিক কাঁচা খাবারের মধ্যে কৃমির ডিম থাকে। সেই ডিম থেকেই সম্ভবত ওয়াং নামে ওই ব্যক্তির ফুসফুসে কুচো কৃমি বাসা বেঁধেছিল বলে মনে করছেন চিকিৎসকরা।

  • সর্বশেষ