শিরোনাম
◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে দুই কোরিয়ার গোলাগুলি

মাজহারুল ইসলাম : [২] উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ৩ সপ্তাহ অন্তরালে থেকে জনসমক্ষে আসার ২৪ ঘণ্টার মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় উত্তেজনা ছড়ালো কোরীয় উপদ্বীপে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

[৩] দক্ষিণ কোরিয়ার অভিযোগ, সীমান্ত শহর চেরওনে অবস্থিত একটি সেনা চৌকি লক্ষ্য করে উত্তর কোরিয়ার দিক থেকে গুলি করা হয়। জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি চালায়। সোলের সেনাকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া সীমান্তে সেনা সংখ্যা বাড়য়নি। বিষয়টি ইচ্ছাকৃত নাকি ভুলবশত, তা খতিয়ে দেখা হচ্ছে। ২০১৭-র পর এমন ঘটনা ঘটেনি।

[৪] দক্ষিণ কোরিয়ার সেনা সূত্র জানায়, উত্তর কোরিয়ার দিক থেকে ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর সম্ভাবনা কম। তবে কিসের ভিত্তিতে এমনটা হয়েছে, তা পরিষ্কার নয়।

[৫] এর মধ্যেই সকলকে চমকে দিয়ে গত শনিবার কিমের বেশ কিছু ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম। সুনচন এলাকায় একটি সার কারখানার উদ্বোধন করেন কিম। এর ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়া সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। আনন্দবাজার

  • সর্বশেষ