শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালো ধোঁয়ার কারণে শ্বাস নেওয়া যাচ্ছিল না: শাওন

আবুল বাশার নূরু: [২] অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, আনুমানিক সকাল ৮টা বা সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর নিচে নামার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার কারণে নামতে পারিনি। এতটাই কালো ধোঁয়া ছিল যে শ্বাস নেওয়া যাচ্ছিল না। আর এ কারণেই সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলাম না। তারপর আমরা দুটি পরিবার ছাদে চলে যাই।

[৩] পরিচালক ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন নগরীর ধানমন্ডিতে দখিন হাওয়া নামে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। ভবনটির তৃতীয়তলায় আজ সকালে অগ্নিকাণ্ড ঘটেছিল। শাওন তার সন্তানদের নিয়ে ছয়তলায় থাকেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এখন ভবনের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন শাওন।

[৪] তিনি আরো বলেন, আগুনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। শুধু যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা সবাই ভালো আছি, নিরাপদে আছি।

  • সর্বশেষ