শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবিরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : [২] বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের ২ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] শুক্রবার বিকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আমান মওদুদ ফাউন্ডেশন এবং ন্যাশনাল এসোসিয়েশন ফর রিসোর্স ইমপ্রুভন্টে (নারী) এর অর্থায়নে এ সব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

[৪ ] প্রতিটি পরিবারকে ইফতার ও খাদ্য সমগ্রী হিসেবে ছোলা বুট, মুড়ি, চিনি, চিড়া, পেয়াজ, আলু, চাউল, ডাল ও সবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

[৫] এসময় নোয়াখালী কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মমিত ফয়সাল, মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সসম্পাদক মমিনুর রহমান সুজন, কবিরহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর বাছেট হিরন, ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়