শিরোনাম
◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩ ◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেনে নিন কিউই ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

তন্নীমা আক্তার : [২] কিউই নামের একধরনের ছোট্ট ফলের গুনাগুণ রয়েছে অপরিসীম। যা আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি মেটায়, শরীরকে রাখে ভিতর থেকে তরতাজা। এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। কয়েক দশক আগেও এই ফলের প্রচলন ভারতবর্ষে সেভাবে দেখা যায়নি।স্বাদে ভরপুর এই ফলের স্বাস্থ্য উপকারিতাও কিন্তু প্রচুর। একটি ফল খেলেই পাবেন হাজারো সমস্যা থেকে মুক্তি। তবে চলুন জেনে নেওয়া যাক কিউই-এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।কলকাতা ২৪

১. হার্টকে সুস্থ রাখে:- কিউই ফল ভিটামিন-সি এবং পটাসিয়াম সমৃদ্ধ, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্য খুবই ভাল। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন এক থেকে দুটি করে কিউই ফল খেলে অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। যা, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যাকে দূর করতে সাহায্য করে। এটি খেলে রক্তে ফ্যাটের পরিমাণ কমানো যায়, ফলে ব্লকেজ প্রতিরোধ করা সম্ভব হয়। এছাড়া, কিউইতে থাকা ম্যাগনেসিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে।

২.রোগ প্রতিরোধ করে:- শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে শক্তিশালী করে তোলে কিউই ফলে থাকা ভিটামিন-সি ও অ্যান্টি অক্সিডেন্ট। কানাডিয়ান জার্নাল অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজিতে প্রকাশিত হওয়া একটি সমীক্ষায় দেখা গেছে যে, কিউই ফলগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করে এবং ঠান্ডা বা ফ্লু-এর মতো অসুস্থতার সম্ভাবনাকে হ্রাস করে।

৩. হজমে সহায়তা করে কিউই ফল:- কারণ এই ফলে অ্যাক্টিনিডিন নামক এনজাইম থাকে যা, প্রোটিন-দ্রবীভূত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। কিউইতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। একটি সমীক্ষায় দেখা গেছে যে, কিউই দ্বিগুণ পরিমাণ হজমশক্তি বাড়িয়ে তুলতে পারে এবং হজমের সমস্যাগুলিকে ঠিক করে তোলে।

৪. চোখ ভালোরাখে রাখতে কিউই ফল :- ফাইটোকেমিক্যালের একটি ভাল উৎস, যা ম্যাকুলার অবক্ষয় প্রতিরোধে সহায়তা করে। কিউই ফলের মধ্যে উপস্থিত ভিটামিন-এ এবং ফাইটোকেমিক্যাল চোখের ছানি এবং বয়সজনিত কারণে চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সাহায্য সাহায্যও তর।

  • সর্বশেষ