শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্কে ভীড় কমাতে সুইডেনে মুরগীর বিষ্ঠা ছড়ানো হচ্ছে

রাশিদ রিয়াজ : [২] করোনা লকডাউন ভেঙ্গে বায়ু সেবী থেকে শুরু করে ঘুরতে পছন্দ করেন এমন ব্যক্তিরা ভীড় জমাচ্ছেন পার্কে। সুইডিশ পুলিশ তাদের বারণ করেও ফেরাতে পারছেন না। তাই পার্কে খামার থেকে এনে মুরগীর বিষ্ঠা ছড়ানো হচ্ছে। সিএনএন

[৩] প্রথম পর্যায়ে ১ হাজার কিলোগ্রাম বা ২২’শ পাউন্ড মুরগীর বিষ্ঠা ছড়ানো হচ্ছে। কাজ না হলে এর পরিমান আরো বাড়ানো হবে। পার্কে গাছগুলোর সার হিসেবে কাজ হবে একই সঙ্গে দুর্গন্ধ ছড়াবে যাতে মানুষ পার্কমুখী না হয়।

[৪] লুন্ডস শহরের মেয়র ফিলিপ স্যান্ডবার্গ বলেন যেভাবে মানুষ পার্কে যাওয়া বজায় রেখেছে তাতে এ স্থান করোনাভাইরাস ছড়ানোর এপিক সেন্টার বা কেন্দ্র হয়ে উঠছে। কোনোভাবেই তাদের বিরত রাখা সম্ভব হচ্ছে না। লকডাউনে ঘরে একাকিত্ব কাটিয়ে উঠতে অনেকে পার্কে এসে জড়ো হচ্ছেন।

[৫] একই সঙ্গে পার্ক কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে সেখানো আসা যাওয়া বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না।

[৬] মেয়র স্যান্ডবার্গ বলেন এমনভাবে মুরগীর বিষ্ঠা ছড়ানো হয়েছে তাতে দিন কয়েক পার্কের চারপাশে ভালই দুর্গন্ধ বজায় থাকবে। গাছগুলো তা থেকে প্রচুর ফসফরাস ও নাইট্রোজেন পাবে।

[৭] সামাজিক দূরত্ব ঠিক রাখতে এমনিতে পার্কে ৫০ জনের বেশি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর মুরগীর বিষ্ঠা ছড়ানোর বিষয়টি মানুষ ইতিবাচক হিসেবেই মেনে নিয়েছে। এ সিদ্ধান্তকে মেনে নিয়েছে।

  • সর্বশেষ