শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলছে লুকোচুরি, বাড়ছে মৃত্যুর মিছিল

রাশেদা রওনক খান : যোদ্ধারা একের পর এক আক্রান্ত হচ্ছে, কেউ কেউ তাদের মধ্যে মারা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের এক সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন মাত্র ৪০ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার পাঁচ বছরের শিশু আব্দুল্লাহকে কী জবাব দেবো আমরা? আমাদের লুকোচুরি খেলা তোমার বাবাকে মেরে ফেলেছে? শিশু আব্দুল্লাহর মাথায় হাত বুলিয়ে কী বলছে বাবার সহযোদ্ধা কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম? জানি না কেবল জানি, আমরাই দায়ী এই মৃত্যুর জন্য। পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৮১, এর মধ্যে ১২ জন নারী সদস্য। করোনার বিরুদ্ধে লড়াকু সব যোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা। এই লুকোচুরি চলছে স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। এর ফলাফল ৭০০’র উপরে স্বাস্থ্যকর্মী আক্রান্ত। মারা গেছেন কয়েকজন। নিজেরাও মরছি, যোদ্ধাদেরও মেরে ফেলছি। গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছে। তবুও থামবে না আমাদের লুকোচুরি খেলা, থামবে না আমাদের গার্মেন্টস শিল্প, থামবে না আমাদের ইফতার শিল্প, থামবো না আমরা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়