শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্লিপ দেখিয়ে দোকান থেকে ত্রাণ নিচ্ছেন তারা

রাজু আলাউদ্দিন: [২] নড়াইলে নিজের সামান্য সামর্থ্য নিয়েই করোনার কবলে কর্মহীনদের পাশে দাঁড়ালেন মুক্ত শেখ নামে এক সমাজসেবী যুবক। কোন প্রকার ভিড় বা জনসমাগম এড়িয়ে এক ব্যতিক্রমী পদ্ধতিতে নড়াইল শহরতলীর আউড়িয়ায় নিজ এলাকার অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চালাচ্ছেন তিনি।

[৩] এলাকার সাড়ে আট শ’পরিবারের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্ত স্লিপ পৌঁছে দিচ্ছেন। এলাকার দু’টি মুদি দোকান ঠিক করা আছে, যার যার সুবিধা মত সেখানে গিয়ে বিশেষ ঐ স্লিপ দেখালেই দোকানী মালামাল দিয়ে দিচ্ছে।

[৪] ব্যতিক্রমী এই পদ্ধতিতে একদিকে যেমন ভিড় বা শারীরিক ঘনত্ব এড়ানো সম্ভব হচ্ছে, অন্য দিকে মধ্যবিত্তরাও লোকচক্ষু এড়িয়ে স্বাচ্ছন্দে সাহায্য নিতে পারছেন।

[৫] মুক্তর দেয়া প্রতিটি স্লিপে ৮ কেজি চাল, আধা কেজি ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হচ্ছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়