শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারখানা খোলায় ঢাকায় ঢোকা-বের হওয়া বেড়েছে মানুষের

রাজু আলাউদ্দিন: [২] আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পোশাক কারখানা খুলে দেয়ায় বেড়েছে ঢাকায় প্রবেশের প্রবণতা। এছাড়া নানা অজুহাতে রাজধানী থেকে বেরও হচ্ছেন মানুষ। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নজরদারি না থাকায় বাধাহীনভাবে ছিল চলাচল।

[৩] ভর দুপুরে সূর্য মাথার উপর। সাভারের নবীনগর তখন গাড়ির জন্য অপেক্ষায় পোশাক শ্রমিক সাবিনা। সাভারের হেমায়েতপুরের যে পোশাক কারখানায় কাজ করেন তা চারদিন আগে খুলেছে। তাই পেটের দায়ে কোলের ৯ বছরের ছোট্ট শিশুকে নিয়ে জামালপুর থেকে ছুটে এসেছেন।

[৪] বুধবার সকাল থেকেই গাবতলী-আরিচা মহাসড়কে যাদের আসতে দেখা গেছে তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। গণপরিবহন না থাকায় মোটরসাইকেল-অটোরিকশা কিংবা পণ্যবাহী ট্রাকে করে ভেঙে ভেঙে দূর-দূরান্ত থেকে এসেছেন। কেউ কেউ টাকা না থাকায় পায়ে হেঁটেও এসেছেন। আর অনিরাপদ ভেবে দুই একজনকে চেকপোস্ট থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল। যেকোনো অজুহাতে ঢাকায় ঢোকা আর বের হওয়া চলছে।

[৫] সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে মানুষের এমন চলাচল অব্যাহত থাকলে কখনোই করোনা রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার পাশাপাশি রাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে। সময় টিভি

  • সর্বশেষ