শিরোনাম
◈ পর্যটনের ছোঁয়ায় বদলে যাচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি জনপদের অর্থনীতি ◈ কুয়েতে প্রবাসীদের কোটি টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ ◈ ইরান সংঘাতে দ্রুত ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন এলাকায় যাবে ভ্রাম্যমান ডাকঘর

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের এই সঙ্কটের সময়ে রাজধানীবাসীর দোরগোড়ায় ডাকসেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ডাকঘর চালু হয়েছে। এ ছাড়া রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন শহরেও দুটি ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমাণ ডাকঘর ছড়িয়ে দেয়া হবে।

[৩] সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধ ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা দেয়ার লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে।

[৪] কোভিড -১৯ এর প্রাদুর্ভাবজনিত সরকার ঘোষিত ছুটিকালীন ডাক অধিদফতর গত ২৮ মার্চ থেকে অদ্যাবধি জনসাধারণের সেবায় নিয়োজিত রয়েছে। এ সময়ের মধ্যে সাত লাখ পঞ্চাশ হাজার গ্রাহককে ডাক সেবা প্রদান করা হয়েছে ও এক হাজার দুই শত কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। সরকার ইতোমধ্যে টেলিফোন ও ইন্টারনেট সেবার পাশাপাশি ডাক সেবাকে জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করে। ফলে জিপিও, জেলা পর্যায়ের প্রধান ডাকঘর, শহরস্থ সাব পোস্ট অফিস এবং সীমিত পরিসরে গ্রামীণ ডাকঘর খোলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়