শিরোনাম
◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৮ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন মার্গারেট

ইয়াসিন আরাফাত : [২] দীর্ঘ ৪৮ বছর পর করোনাতঙ্কের মধ্যেই অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন, নাইজেরিয়ার বছর ৬৮’র মার্গারেট অ্যাডেনউগা। আর এতবছর পর বাবা হতে পেরে ভীষন খুশি মার্গারেটের স্বামী ৭০ বছর বয়সি নোহ-ও। বিবিসি, সিএনবিসি

[৩] জানা গিয়েছে, করোনা আতঙ্কের মধ্যেই আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তান প্রসব করেছেন মার্গারেট। প্রায় ৪৩ বছর ধরে মাতৃত্বের স্বাদ নেয়ার চেষ্টা করলেও তা বারে বারে ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত এতগুলো বছর পেরিয়ে এসে সন্তানের মুখ দেখলেন মার্গারেট এবং নোহ।

[৪] এক সাক্ষাৎকারে ওই দম্পতি জানিয়েছেন, তাদের বিবাহিত জীবনের ৪৩টি বসন্ত পেরিয়ে গিয়ে শেষলগ্নে এসে মা হতে পেরে ভীষন খুশি তারা। শুধু তাই নয়, গত ১৪এপ্রিল নাইজেরিয়ার লাগোস হাসপাতালে তিনি যমজ সন্তান প্রসব করেছিলেন।

[৫] হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে যমজ ছেলে-মেয়ে এবং তাদের মা সম্পূর্ন সুস্থ আছেন। খুব শীঘ্রই তাদের হাসপাতাল থেকে ছেঁড়ে দেয়া হবে।

  • সর্বশেষ