শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ দোকান মালিক সমিতি মার্কেট এবং দোকান খোলার অনুমতি চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি

আব্দুল্লাহ মামুন: [২] সোমবার এই অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। আগামী ১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেট এবং দোকান খোলার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

[৩] চিঠিতে বলা হয়েছে, ২৬ তারিখ থেকে গার্মেন্টস খুলতে শুরু করেছে। শ্রমিকরাও দলে দলে আসতে শুরু করেছে। এরই মধ্যে বৃহত্তর পাইকারি মার্কেট নরসিংদী বাবুর হাট খুলে দেওয়া হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে ১ মে থেকে (সকাল ১০টা হতে বিকেল ৪টা) স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে।

[৪] এদিকে একইদিনে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কেট ও বাণিজ্য বিতান খুলে দেওয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি তৌফিক হাসান।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্বল্প সময়ের জন্যে হলেও সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে সব মার্কেট, বাণিজ্য বিতান ও দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়