শিরোনাম
◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ ◈ ৩০০ কোটি মূলধনে আসছে আরও চার ডিজিটাল ব্যাংক ◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুর দুধ ত্রাণ হিসেবে দেয়া যেতে পারে : প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] যেসব এলাকায় ডেইরি খামার বেশি সেসব এলাকায় দুধ ত্রাণ হিসেবে দেওয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, সিরাজগঞ্জ-পাবনা এসব এলাকার দুগ্ধ খামারিদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। রিলিফ হিসেবে এই দুধও আপনারা দিয়ে দিতে পারেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি ডেইরি যারা করছেন, এই যে দুধ আমি জানি যেহেতু দোকান-পাট, হোটেল সব বন্ধ। আপনারা অল্প টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেন। সবাই খেতে থাকুক। বা দুধ দিয়ে ঘি বা অন্যান্য যা যা দরকার তৈরি করে রাখুন যেটা বহুদিন টিকে থাকবে। ফেলে না দিয়ে কাজে লাগানো বা মানুষকে বিলিয়ে দিলেও তো কাজে লাগে। অনেকে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ।

[৫] সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ