শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দি করোনায় ৬০০ কর্মহীনদের ৩ লাখ টাকা বিতরণ

দাউদকান্দি প্রতিনিধি: [ ২] সোমবার দাউদকান্দি উপজেলার কদমতলি গ্রামের বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরি নাগরিক কেএসএম ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম এর অর্থায়নে কর্মহীন হয়ে পরা কেডিসি,নন্দনপুর,সতানন্দী ও কদমতলিতে ৬০০ পরিবার এর মাঝে জনপ্রতি ৫০০টাকা করে বিতরণ করেন।

[৩] নগদ অর্থ পেয়ে অনুভূতি ব্যক্ত করে প্রতিবন্ধী মাঝু মিয়া বলেন," আমরা খুব খুশি হইছি। আমার কামকাজ নাই। পরিবার নিয়া মন্দ অবস্থায় আছি,এহন ভালা চলতে পারমু।"

[৪] নগদ অনুদান প্রদানের বিষয়ে দেলোয়ার হোসেন দুলাল বলেন," করোনায় কর্মহীন হওয়া পরিবারগুলোকে সকলেই ত্রাণ সামগ্রী দেয়,তাই আমি ভিন্ন পদক্ষেপ নিয়েছি যাতে মানুষজন প্রয়োজনে নগদ অর্থ ব্যবহার করে চলতে পারে।"

[৫] উপজেলা প্রজন্মলীগ সভাপতি ও আ.লীগ নেতা সোহেল রানা বলেন," নগদ অর্থ প্রদান করার একটি ইতিবাচক দিক হলো প্রয়োজনে মানুষ ইচ্ছে মতো খাদ্যসামগ্রী কিনতে পারবে।চিকিৎসার প্রয়োজনে তা কাজে লাগাতে পারবে।

[৬] তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সারা বিশ্বে সংকট চলছে আমরাও গভীর সংকটে দাঁড়িয়ে আছি।তাই সকল ধনাঢ্যা ব্যক্তিরা এ মুহুর্তে অসহায় কর্মহীন পরিবারগুলোকে সহযোগীতায় এগিয়ে আসা উচিত।"

[৬]এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কবির হোসেন,মো. মানিক, ছাত্রলীগ নেতা মো. সোহাগ,ফারুক হোসেন প্রমুখ। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়