শিরোনাম
◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে গৃহবধূর উপর হামলা, বখাটে গ্রেফতার!

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজপুর ২নং ওয়ার্ডের এক গৃহবধূর উপর হামলা ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যে বখাটে সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

[৩] জানাগেছে, কোম্পানীগঞ্জের সিরাজপুর ২-নং ওয়ার্ডের রওশন আলী মিয়াজি বাড়ির প্রবাসী নিজাম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস আরার পরিবারের সঙ্গে আসামী সাইফুলদের দীর্ঘদিন সম্পত্তির বিরোধ চলে আসছে। এছাড়া বখাটে সাইফুল বিভিন্ন সময় জান্নাতুলকে খারাপ ইঙ্গিত ও উত্যাক্ত করে আসছিলো।

[৪] পারিবারিক সূত্রের দাবি, রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টায় জান্নাতুলের বসত ঘরের বেড়া ভিজিয়ে দেয়াকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বিবাদী সাইফুল ইসলাম জান্নাতুল ফেরদাউস আরাকে কিল ঘুশি থাপ্পর মারতে থাকলে প্রতিবেশিরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

[৫] আহতের চিকিৎসা শেষে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করলে ওসি আরিফুর রহমানের নির্দেশে বিবাদীকে তাতক্ষনিক
গ্রেপ্তার করেন কোম্পানীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জামাল।

  • সর্বশেষ