শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ওষুধ-গ্লাভস দেয়ায় ভারতকে জাসদের ধন্যবাদ

সমীরণ রায়ঃ [২] জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ‌ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে আরও বলেন, করোনাভাইরাস সংকটে বাংলাদেশকে ১০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার হ্যান্ড গ্লাভস দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ।

[৩] তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলো, তথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেটা বজায় রেখে করোনা চিকিৎসা ও করোনাজনিত আর্থসামাজিক সংকট মোকাবিলায় অভিজ্ঞতাসহ চিকিৎসায় বৈজ্ঞানিক গবেষণা আদান-প্রদান অব্যাহত রাখার জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

[৪] গত রোববার রাতে তারা এক বিবৃতিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ