শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ রোধে শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

শরীফ শাওন : [২] এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্ম-সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন রোববার (২৬ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেন।

[৩] শওকত ইকবাল শাহীন বলেন, ‘লকডাউনের এই পরিস্থিতিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০’র প্রিলিমিনারি টেস্ট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।

[৪] এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

[৫] ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা- ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

[৬] এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘ফেব্রæয়ারিতে লিখিত পরীক্ষার ফল দেওয়ার ইচ্ছা থাকলেও পরে সেটি মার্চ পর্যন্ত পিছিয়ে যায়। মার্চে লকডাউন শুরু হলে আমাদের পক্ষে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে দেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়