শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের মতে, হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক

দেবদুলাল মুন্না:[২] এফডিএ কমিশনার স্টিফেন এম হান গত রোববার সিএনএনকে বলেন, কোভিড-১৯ রোগীদের ওপর এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলছে তখন সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা বুঝতে পারছি স্বাস্থ্যকর্মীরা রোগীদের শারীরিক অবস্থার উন্নতির জন্য বিকল্প ব্যবস্থার সন্ধান করছেন। কিন্তু সেই চিকিৎসায় যাতে কোনও ক্রুটি না থাকে সেজন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি জানিয়ে রাখছি। আমাদের মনে হচ্ছে এ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগী করোনা থেকে মুক্তি পেলেও অন্য সমস্যায় মারা যেতে পারেন।

[৩] এফডিএ জানায়, সম্ভাব্য ঝুঁকি নিয়ে তদন্ত ও পর্যালোচনা অব্যাহত রাখবে। আরও বেশি তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

[৪]যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণের পরামর্শ দেন। তিনি দাবি করেন, করোনার চিকিৎসায় এই ওষুধ ‘গেম চেঞ্জার’ হতে পারে।

[৫]সাউথ এশিয়ান মনিটর জানায়,হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ওষুধগুলি মূলত ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবেই ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোভিড-১৯ ভাইরাসের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ম্যালেরিয়ার সঙ্গে মিলে যাওয়ায় প্রাথমিকভাবে রোগীকে দেওয়া হচ্ছে ওষুধটি। এর পাশাপাশি যাদের আর্থারাইটিস রয়েছে তাদের ক্ষেত্রেও একই জেনেরিক নামের হাইড্রোক্সিক্লোরোকুইন সালফেট ওষুধটি দেওয়া হয়, যা এফডিআই দ্বারা স্বীকৃত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ