শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনায় যে ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নিল জাতীয় কমিটি

রাজু আলাউদ্দিন : [২] করোনা নিরাময়ে ক্ষেত্র বিশেষে হাইড্রক্সিক্লোরোকুইন, ফেবিপেরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কমিটি। শিগগিরই তা ন্যাশনাল গাইড লাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের।

[৩] করোনা রোগীর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন, ফেবিপেরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়ড ব্যবহারের ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে। আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকে এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুতও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতায় এসব ওষুধ বিশেষ রোগীর ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি।

[৪] ট্রিটমেন্ট বিষয়ক সাব কমিটি সদস্য অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, আমাদের ভেন্টিলেটর সুবিধা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ভেন্টিলেশনে না যাওয়া লাগে এরকম ভাবেই চিকিৎসাকে রিওয়ারেন্ট করব। এই চিকিৎসায় ভালো খারাপ দুদিকই আছে। চাইলে এখন থেকেই তা ব্যবহারর করার পরামর্শ কমিটির বিশেষজ্ঞ প্যানেলের।

[৫] এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্নমত আছে গবেষকদের।

[৬] বাংলাদেশ ফার্মাকোলোজিক্যাল সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান খসরু বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। এটার সুবিধা ঝুঁকির বিপরীতে মাপার মতো গবেষণা এখনও হয়নি। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়