শিরোনাম
◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ পরিশোধে বাংলাদেশের রেকর্ড ভালো ইতোমধ্যেই উন্নয়ন সহযোগিরা আমাদের বহু টাকা অফার করেছে : পরিকল্পনামন্ত্রী 

সাইদ রিপন : [২] পৃথিবীর কোন সরকারই টাকার অভাবে মরে না। মরে অব্যবস্থাপনায়, দুর্নীতি ও ঢিলামিতে। আমি হাত বাড়ালেই টাকা পাবো। আমরা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে টাকা নিলে সময় মতো পরিশোধ করি, এজন্য চাইলে আরও টাকা পাবো। চীনারা বস্তা বস্তা টাকা নিয়ে বসে আছে। টাকার জন্য আমরা ব্যর্থ হবো না।
[৩] সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ফোনে এক আলাপচারিতায় এসব কথা বলেন।
[৪] তিনি বলেন, আমরা এ বছর প্রচুর ধার করবো। বিদেশী সংস্থাগুলো থেকে আমরা অনেক অফার পাচ্ছি। আইএমএফ, বিশ^ব্যাংক, এডিবি এবং চীনা বন্ধুরাও বহু টাকা আমাদের জন্য অফার করেছে। চীনারা এক বা হাফ শতাংশ সুদে আমাদের টাকা দিতে প্রস্তুত আছে। মূল কথা টাকা পাওয়া যাবে, টাকার জন্য চিন্তা না করাই ভালো।
[৫] এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩১৪টি প্রকল্প শেষ হওয়ার কথা ছিলো। এর মধ্যে ৩১২টি বিনিয়োগ প্রকল্প। টাকার অভাবে প্রকল্প শেষ করতে পারেনি এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বলতে পারবে না। কারণ তারা টাকা খরচ করতে পারছে না।
[৬] তিনি আরও বলেন, বর্তমানে এলজিইডির কিছু ছোট ছোট প্রকল্পের কাজ চলমান আছে। করোনার জন্য বড় সব কাজ স্থবির হয়ে আছে। প্রধানমন্ত্রী কিন্তু বলেনটি সব টাকা এ দুর্যোগে ব্যয় করবেন। প্রকল্পের কাজে যখন টাকা চাইবে তখনই দেওয়া হবে। তারা গত দুইমাসে যেটা প্রয়োজন ছিলো সেটা খরচ করতে পারেনি। এজন্য যেই প্রকল্পগুলো চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা ছিলো সেগুলো শেষ করতে হলে আবার নতুন এডিপিতে যুক্ত করতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়