শিরোনাম
◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গকৃত জাতিসংঘের সংগীতে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ

কূটনৈতিক প্রতিবেদক : [২] করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সমগ্র পৃথিবীর অর্থনৈতিক কমকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সাথে সমন্বয় করে এসমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

[৩] জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তির বছরে এই সংকটময় মুহুর্তে সংস্থাটির বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের Heal the World সংগীতের মাধ্যমে এ সমস্যা মোকবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সাথে একাত্বতা প্রকাশ করেছেন।

[৪] এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের মন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

[৫] পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করেন।

[৬] সংগীতের মাধ্যমে বিশ্বস্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে (Covid-19 Solidarity Response Fund) অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।

  • সর্বশেষ