ফাহমিদা তিশাঃ[২] মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা যান এলিজাবেথ ওয়ারেনের বড় ভাই ডোনাল্ড রিড হেরিং ।সিএনএন
[৩]এলিজাবেথ ওয়ারেন তার ভাইয়ের প্রসংশা করে বলেন ‘ডোনাল্ড রিড হেরিং ছিলেন একজন অসাধারণ নেতা।তিনি সবসময় হাসিখুশি থাকতেন এবং এটি ছিল তার বিশেষ গুন যেটি তাকে অন্য সকলের থেকে আলাদা করত।
[৪]ওয়ারেন তার বক্তব্যে নার্স এবং ডাক্তারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা তার ভাইয়ের সেবা করেছেন।
[৫]করোনা শনাক্ত হওয়ার তিন সপ্তাহ পর তিনি মারা যান।
[৬]হেরিং পেশায় ছিলেন একজন সামরিক পাইলট। ১৯৭৩ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে অবসর গ্রহণ করেন এবং রাজনীতি তে প্রবেশ করেন।