শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতির মাঝেই ঢলের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা ও ৩নং ওয়ার্ডের রত্নপুর এলাকায় পৃথক দুটি ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো— বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী মোহাম্মদ কামালের পুত্র মোহাম্মদ আশিক (৮) এবং ৩নং ওয়ার্ডের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে প্রবাসী মোহাম্মদ কামালের বাড়ির উঠানে বন্যার পানি থৈ থৈ করছিল। এ সময় আকস্মিকভাবে তীব্র পানির স্রোতে ভেসে যায় ৮ বছর বয়সী শিশু মোহাম্মদ আশিক। পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আশিককে মৃত ঘোষণা করেন।

এদিকে বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর এলাকায় বন্যার পানিতে ডুবে মোহাম্মদ মিরাজ (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, চারদিকের বন্যা পরিস্থিতির কারণে শিশুটি অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়।​পর পর দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, ​"বাহারছড়া এলাকায় বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বন্যা কবলিত এলাকায় সর্বসাধারণকে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।"

​টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সচেতন থাকার এবং শিশুদের একা পানির আশেপাশে না ছাড়ার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ