শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের উপকূলের পর এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত ও বিকৃত মৃতদেহ। এ নিয়ে দুইদিনে উদ্ধার হল অজ্ঞাত তিন নারীসহ চারজনের লাশ। 

বৃহস্পতিবার রাত পৌণে ১১ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে সুগন্ধা পয়েন্টে সৈকতে জোয়ারের পানির সাথে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়র পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে।

“মৃতদেহটি পঁচেগলে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরের বিভিন্ন অংশে হাড় থেকে মাংস খসে পড়েছে। মুখমন্ডলও বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শরীরের অবয়ব ও পোষাকের ধরণ দেখে পুরুষের বলে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে লোকটির মৃত্যু হয়েছে। “

Advertisement

লাশের পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।

শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপ থেকে দুইজনের এবং বৃহস্পতিবার দুপুরে রাজারছড়া সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়েছিল।

  • সর্বশেষ