শিরোনাম
◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গম্ভীরের দুই মেয়েকে দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকার মৃত্যু, শেষকৃত্যের দায়িত্ব নিলেন গৌতম

স্পোর্টস ডেস্ক : [২] করোনার জেরে লকডাউন চলছে ভারত জুড়ে। এর মাঝেই দিল্লির বিজেপি সাংসদ তথা সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের বাড়ির পরিচারিকার মৃত্যু হয়। যার বাড়ি উড়িষ্যাতে। লকডাউনে সেখানে ফেরার কোনও উপায় নেই। এনডিটিভি

[৩] গম্ভীরের দুই মেয়েকে দেখভাল করতেন সরস্বতী পাত্র নামে এক পরিচারিকা। ৪৯ বছর বয়সী ওই পরিচারিকার বাড়ি উড়িষ্যার জাজপুর জেলায়। দিন কয়েক আগে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস সমস্যা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ওই পরিচারিকা। ২১ এপ্রিল সেখানেই মৃত্যু হয় সরস্বতী দেবীর। কিন্তু লকডাউনে উড়িষ্যা ফেরার কোনও ব্যবস্থা না থাকায় সরস্বতী পাত্রের শেষ কৃত্যের ব্যবস্থা করেন দিল্লির বিজেপির সাংসদ। -জি নিউজ

  • সর্বশেষ