শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেনি ৭৪টি কারখানা : বিজিএমইএ

শরীফ শাওন : [২] সংগঠনটি জানায়, এসকল কারখানার ৩৭ হাজার শ্রমিকের মার্চের বেতন বকেয়া রয়েছে। তবে দ্রুত বেতন পরিশোধে তাদের কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৩] বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বেতন পরিশোধ করা কারখানাগুলোর এমন তথ্য দেয়, তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

[৪] মার্চের বেতন পরিশোধের নির্ধারিত সময় ১৬ এপ্রিলের মধ্যে, বেতন দিতে ব্যার্থ কারখানার সংখ্যা ছিলো ৬০৯টি। এতে সেদিন পর্যন্ত বেতন পাননি ৩ লাখ ১৩ হাজার ৩১৭ জন শ্রমিক।

[৫] সংগঠনটি বলছে, বর্তমানে বেতন পরিশোধ না করা কারখানাগুলোর মধ্যে ঢাকার ১৯টি, গাজীপুরের ১৮টি, সাভার ও আশুলিয়ার ৭টি, নারায়ণগঞ্জের ৯টি, চট্টগ্রামের ১৮টি এবং প্রত্যন্ত অঞ্চলের ৩টি।

[৬] বিজিএমইএর দাবি, শ্রমিকদের মার্চের বেতন দিয়েছে ৯৬.৭৫ শতাংশ কারখানা। প্রক্রিয়াধীন রয়েছে বাকি ৩.২৫ শতাংশ কারখানা। বেতন পেয়েছেন মোট শ্রমিকের ৯৮.৫০ শতাংশ।

  • সর্বশেষ