শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরের শিলাবৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি

ডেস্ক রিপোর্ট : [২] বুধবার বিকালে উপজেলার রামানন্দ খাজুরা, ছাতারদিঘী ও সুকাশ ইউনিয়নের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে কমপক্ষে দেড় হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ শুরু হওয়া এ শিলা বৃষ্টি ২০/৩০ মিনিট স্থায়ী হয়।

[৩] কৃষি বিভাগ জানিয়েছে, এ সময় ১৫০০-১৮০০ হেক্টর জমির ধানের ২৫-৩০% নষ্ট হয়েছে। রামানন্দ খাজুরা ইউনিয়ন এর ধানের ৫০% ক্ষতি হয়েছে। আজকের শিলাবৃষ্টিতে সিংড়া উপজেলার বেলতা, পাঁচপাকিয়া, মালকুড়, থেলকুড়, কুচাইকুরি এলাকায় সবচাইতে বেশি ধানের ক্ষতি হয়।

[৪] শিলাবৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর, ভূট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি। ঝরে পড়েছে সজনে ও গুটি আম। কোনো কোনো বাগানে আম গাছের ডালপালাও ভেঙে পড়েছে।

[৫] এদিকে ফসলের পাশাপাশি কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের দেয়াল ভেঙে গেছে, উড়ে গেছে ছাউনি।

[৬] কৃষক আমিন খান বলেন, ‘ঝড় ও শিলাবৃষ্টিতে আমাদের মাঠের সব ধরনের ফসলের ক্ষতি হয়েছে। মাঠ থেকে ফসল আর বাড়িতে নিয়ে যেতে পারবো না। এ ধরনের ঝড় ও শিলা বৃষ্টি বিগত কয়েক বছর হয়নি বলে ওই অঞ্চলের কৃষকরা উল্লেখ করেন।

[৭] উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, ‘উপজেলার দুটি ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে। প্রায় ১৫০০ হেক্টর জমির ফসলহানির খবর পেয়েছি। কাল সরেজমিনে গিয়ে পরিদর্শন করবো।’

সুত্র : রাইজিংবিডি ডট কম / ই-আ

  • সর্বশেষ