শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক সমাজে সতর্কতার বোধ যথেষ্ট কম

সুব্রত বিশ্বাস : কোভিড-১৯-এর প্রকোপ উদ্বিগ্নতা আপাত বিচারে অনেকেরই, নাগরিকদের অনেকেই লকডাউনের বিধান মানছে না, যথেচ্ছ মেলামেশার বিপজ্জনক প্রবণতায় মানুষ এলাকায় এলাকায়, এলাকাগুলোতে সংক্রমণ প্রতিরোধে বিশেষ তৎপরতা অত্যাবশ্যক, নচেৎ বিপদ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তখন বিপন্ন এলাকার পরিধিও দ্রুত প্রসারিত হতে পারে। একই কারণে আপাতত ‘নিরাপদ’ এলাকাগুলোতেও সতর্কতা কোনো অংশে কম জরুরি নয়। নাগরিক সমাজে সতর্কতার বোধ যথেষ্ট কম, কিন্তু কয়েকটি অঞ্চলে ভাইরাসের দাপট বাড়ছে।
সংক্রমণের পর্বেও তার বিস্তর প্রমাণ অহরহ মিলছে বহু অঞ্চলে বহু মানুষ, আপাতবিচারে ‘শিক্ষিত’ মানুষও সম্পূর্ণ অকারণে সামাজিক দূরত্ব ভাঙার ঝুঁকি নিয়ে চলছেন। সমগ্র এলাকাগুলোতে ‘কড়া দাওয়াই’য়ের কথা ভাবলেই মঙ্গল। প্রশাসনের বাড়তি তৎপরতা অবশ্যই জরুরি। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখন নাগালে, যারা পরীক্ষা করবেন তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও অগ্রসর হচ্ছে, অন্যান্য পরিকাঠামোও প্রস্তুত হচ্ছে, এবার পরীক্ষায় বেগ আসবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়