শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে এক বাংলাদেশি ছুরি চালিয়ে খুন করেছে ৪ বছরের কন্যাকে

বিশ্বজিৎ দত্ত : [২] মধ্য ইতালির তোস্কানা বিভাগের আরেৎসো প্রভিন্সের বুচিনে ৩৯ বছর বয়সী ঐ বাংলাদেশি গত মঙ্গলবার নিজ বাসায় হত্যাকাণ্ডটি ঘটায়। হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে ১২ বছরের পুত্র সন্তানকে। আহত অবস্থায় পাশের বাসায় লুকিয়ে অল্পের জন্য রক্ষা পায় কিশোর। খুনী বাবা এক পর্যায়ে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা চালায়। জানিয়েছেন ইতালি প্রবাসী সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম

[৩] ঘটনার সময় জরুরি কেনাকাটার জন্য বাচ্চাদের মা বাসার বাইরে ছিলো। এই সুযোগেই খুনি প্রথমে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ৪ বছরের ছোট সন্তানকে। বাবার আক্রমনে আহত ১২ বছরের কিশোর দৌড়ে পাশের এপার্টমেন্টে পালিয়ে যেতে সক্ষম হয়। পাশের ঐ এপার্টমেন্টেও বাংলাদেশিদের বসবাস। খুনি বাবা পেছন পেছন গিয়ে বাইরে থেকে দরজা খুলতে পারেনি।

[৪] আশপাশের বাসিন্দারা টের পাওয়া মাত্রই প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরি কল করা হয়। খুনি দ্রুত নিচে নেমে বাড়ির পাশেই একটি পানির কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলও দ্রুত ঘটনাস্থলে চলে এসে তাকে জীবিত উদ্ধার করে মন্তেভার্কি হাসপাতালে পাঠায়। আহত কিশোরকেও নিয়ে যাওয়া হয় একই হাসপাতালে। লকডাউনের কারণে সে অন্য সবার মতোই নিজ বাসায় অবস্থান করছিলো।

[৫] প্রতিবেশী বাংলাদেশিরা জানান, গত বেশ ক’দিন ধরেই সে স্বাভাবিক ছিলো না। এপার্টমেন্টের ভেতরে রাগান্বিত আচরণ বাইরে থেকেই বুঝতে পারেন তাঁরা। শিশুদের মা অতি সম্প্রতি বাসায় ডাক্তারও ডাকেন স্বামীর নার্ভাসনেসের কারণে। শান্ত থাকার জন্য চিকিৎসক সম্ভবত কিছু ঔষধ লিখে দেন তখন। খুনীর সম্ভাব্য অর্থনৈতিক দুরবস্থার বিষয়ও অনুমান করছেন প্রতিবেশীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়