শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে অনলাইনে মদ বিক্রি বেড়েছে ৪১১ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] লকডাউনে ঘরে বসে মার্কিন নাগরিকদের অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ায় মদ খাচ্ছেন বেশি। অনেকের ধারণা মদপান করোনা থেকে দূরে থাকতে সাহায্য করে। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সিএনএন

[৩] গত ১১ এপ্রিল পর্যন্ত অনলাইনে যুক্তরাষ্ট্রে মদ বিক্রি বৃদ্ধি পায় ৩৮৭ শতাংশ। এরপর তা আরো বৃদ্ধি পায়। গত বছর একই সময়ের তুলনায় তা আরো ২৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নেইলসন

[৪] অনলাইন থেকে যুক্তরাষ্ট্রের ২’শ শহরে মদ বিক্রি হচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় মদ তৈরি কোম্পানির আয় বেড়েছে ৩৩ শতাংশ।

[৫] মদ তৈরি কোম্পানি ড্রিজলি’র সিইও কোরি রেলাস সিএনএন বিজনেসকে জানিয়েছেন গত ৬ সপ্তাহ ধরে মদের চাহিদা ব্যাপক বেড়েছে। নিরাপদ বিকল্প হিসেবে অনেকেই এখন মদকে বেছে নিচ্ছেন। কারণ ব্যবসা বন্ধ, কাজ নেই তো দুশ্চিন্তা দূর করতে মদেই বুঁদ হচ্ছেন অনেকে।

[৬] এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্টার ছুটি উপলক্ষে গতবছর মদ বিক্রি হয়েছিল ৫.২ শতাংশ এবং এবার তা একই সময়ে বেড়েছে সাড়ে ৩৬ শতাংশ।

[৭] এধরনের বিক্রির তুলনায় গত ৪ এপ্রিল পর্যন্ত স্পিরিট বিক্রি বেড়েছে ৩২.৪ শতাংশ।

[৮] ড্রিজলি আরো জানায় গত বছর একই সময়ের তুলনায় এবার এপ্রিলে বিয়ার বিক্রি বেড়েছে ১৯.৪ শতাংশ।

[৯] সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রেড ওয়াইন, এরপর রয়েছে হোয়াইট ওয়াইট ও ভদকা।

  • সর্বশেষ