শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন মিশেল ওবামাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করছেন

রাশিদ রিয়াজ : [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন পিটার্সবার্গে রাজনৈতিক বিশেষজ্ঞ জন ডেলানোকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন মিশেল ওবামা ‘ব্রিলিয়ান্ট’। তিনি জানেন চারপাশে পরিস্থিতি বিবেচনায় কি উপায় বের করতে হয়। তিনি সত্যিই এক চমৎকার নারী। ওবামারা মহান বন্ধু। আমি মিশেলকে আমার হৃদয়ে অনুভব করি। সিএনএন

[২] ২০১৮ সালে লেখা আত্মজীবনীতে মিশেল ওবামা লিখেছেন তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নাই। বইটি বেস্ট সেলার হয়ে ১০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। আরটি

[৩] সমালোচনা উঠেছে ডেমোক্রেটরা বাইডেনের ওপর যথেষ্ট ভরসা রাখতে পারছেন না বলে তারাও মিশেল ওবামাকে ভাইস প্রেসিডেন্ট করার পক্ষে। আরটি

[৪] বাইডেন মনে করেন বাস্কেটবল টিম করতে যেমন স্টেফ ক্যারিকে বেছে নিতে হয় তেমনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিশেল ওবামাকেই তার পছন্দ। এরজন্যে মাথা ঘামানোর প্রয়োজন নেই।

[৫] এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে নিবেন এমন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন বাইডেন, সেখানে সাবেক ফার্স্ট লেডি হিসেবে মিশেল ওবামাকে অনেক মার্কিন নাগরিকের দারুণ পছন্দ। গ্যালাপের জরিপও বলেছে গত দুই বছরে মিশেইল যুক্তরাষ্ট্রে সেরা নারী হিসেবে বিবেচিত।

  • সর্বশেষ