শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে দোকানে চাঁদাবাজির সময় আটক ৩

মাসুদ আলম : মঙ্গলবার রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাবু হোসেন, রবিউল ইসলাম ও আরিফ।

[৩] স্থানীরা জানান, মঙ্গলবার রাতে একটি লেগুনা গাড়ি নিয়ে সাদা পোশাকে পাঁচজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন জানতে চান। একপর্যায়ে তারা গালিগালাজ করে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। এতে সন্দেহ হওয়ায় এলাবাসী তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা উত্তেজিত হয়ে এক দোকানিকে মারপিট করার চেষ্টা করেন। সেসময় ওই তিন চাঁদাবাজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

[৪] পুলিশ জানায়, আটকরা ভুয়া পুলিশ পরিচয় দিলেও তারা মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ