শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভে ইন্ধনদাতা ইউপি সদস্যসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট : [২] খাদ্যের জন্য এলাকার মানুষকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দেওয়ার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার বিএনপি নেতা ও ইউপি সদস্য ফিরোজ মিয়াসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য জানান।

[৩] পুলিশ জানায়, পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ মিয়া এবং বাংলাদেশ কংগ্রেসের জেলা সম্পাদক সিরাজুল ইসলাম কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ২শ'-৩শ' করে টাকা নিয়েছেন। কিন্তু খাদ্য দিতে না পারায় কর্মহীন মানুষ তাদের চাপ সৃষ্টি করলে, তারা দুজন স্থানীয় কর্মহীন মানুষের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দেন। এই ইন্ধনে সোমবার (২০ এপ্রিল) পীরগাছা উপজেলার কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক কর্মহীন মানুষ। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কর্মহীন এসব মানুষ পুলিশকে জানায়, ফিরোজ মিয়া ও সিরাজুল তাদের মিছিল ও বিক্ষোভ করতে বলেছেন। বিক্ষোভ করলে বেশি খাদ্য পাওয়া যাবে বলে তারা ইন্ধন দিয়েছেন।

এ ঘটনায় পীরগাছা থানা পুলিশের এসআই জিয়া বাদী হয়ে বিশেষ নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পীরগাছা থানা পুলিশের ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়