শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষার জন্য সেবাকেন্দ্রে এখন পর্যন্ত কল এসেছে ৪২ লাখ, পরীক্ষা হয়েছে ৩০ হাজারের কম

তাপসী রাবেয়া: [২] করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত বিষয় নিয়ে দেশে মোট ৪২ লাখ বার যোগাযোগের পর ৩০ হাজারের কম পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হটলাইন নম্বরগুলোতে এখন পর্যন্ত মোট কল করা হয়েছে ২৯ লাখ ১৩ হাজারের বেশি। এছাড়া মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেছেন আরও ১৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ।এদের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজারের কম তথা ২৯ হাজার ৫৭৮ জনের।

[৩] মঙ্গলবার সংবাদমাধ্যমটির এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিয়মিতই সংবাদ সম্মেলনে বেশি বেশি করে পরীক্ষা করানোর আহ্বান জানিয়ে আসছেন।

[৪] অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের ব্রিফিংয়ে জানানো হচ্ছে প্রতিনিয়ত নমুনা পরীক্ষা বাড়ানো হচ্ছে। যদিও তা এখন পর্যন্ত তিন হাজারের গণ্ডি স্পর্শ করতে পারেনি।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন পরীক্ষা করা হয়েছিল ২ হাজার ৭৭৯টি নমুনা।

[৫] দেশে মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১১০ জন। ইতোমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮৭ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে গত ১১ দিনে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়