শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে দুই হিন্দু ধর্মগুরুসহ তিনজনকে পিটিয়ে হত্যা

সিরাজুল ইসলাম: [২] মহারাষ্ট্রের পালগুড় জেলায় বৃহস্পতিবার তারা হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার একটি ভিডিও রোববার ভাইরাল হয়। এরপরই অভিযান চালিয়ে শতাধিক লোক গ্রেপ্তার করে পুলিশ। বিবিসি

[৩] নিহত অপরজন তাদের গাড়ি চালক। তারা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছিলেন। উত্তেজিত জনতা তাদের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায় এবং পিটিয়ে হত্যা করে।

[৪] ভিডিওতে দেখা যায়, হামলার শিকার তিনজনকে পুলিশ উদ্ধারের চেষ্টা করছে। লোকগুলোকে শিশুদের যৌন নিপীড়ক বলে সন্দেহ করছিলো হামলাকারীরা। অতীতে এ ধরনের গুজব দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিলো।

[৫] করোনার বিস্তার ঠেকাতে ২৫ মার্চ থেকে দেশটিতে চলছে লকডাউন। এর মধ্যে গাড়ি নিয়ে আসায় তাদের উপর সন্দেহ করে এলাকাবাসী।

[৬] মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস বলেন, ওই ঘটনায় প্রমাণ হয়- রাজ্যের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই।

[৭] হিন্দুদের বিভিন্ন সংগঠনও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, এ ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও সম্পর্ক নেই। হামলাকারী এবং হামলার শিকার- সবাই একই ধর্মের অনুসারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়