শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফার্মাস সংস্থা নোভার্টিসের সঙ্গে করোনা মোকাবিলায় ম্যালেরিয়া ড্রাগ পরীক্ষায় সম্মত হয়েছেন মার্কিন নিয়ন্ত্রকরা

শাহনাজ বেগম : [২] সুইজারল্যান্ডের রটক্রিউজের সুইস ড্রাগ প্রস্তুতকারক নোভার্টিস মার্কিন নিয়ন্ত্রকদের সঙ্গে ৪৪০ জন হাসপাতালে ভর্তি করোনা রোগীর জেনেরিক ম্যালেরিয়া ড্রাগ হাইড্রোক্সিলোক্লোইনের পরীক্ষার একটি চুক্তিতে পৌঁছেছেন বলে সুইস ড্রাগস নির্মাতা সোমবার এ তথ্য জানিয়েছে। বিবিসি, রয়টার্স

[৩] কয়েক দশকের পুরানো এই ওষুধটি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরীভাবে করোনা রোগের জন্য অনুমোদন দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যা এটি করোনা আক্রান্তদের সহায়তা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার বিরুদ্ধে সহায়তা করতে পারে বলে প্রচার করেছেন।

[৪] নোভার্টিসের শীর্ষ ড্রাগ ডেভেলপার জন সাই বলেন, হাইড্রোক্সাইক্লোরোকুইন করোনা রোগীদের জন্য উপকারী হবে কিনা এই বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর দেয়ার গুরুত্বকে আমরা স্বীকার করি।

[৫] বিশ্বজুড়ে ল্যাবগুলো নতুন এই ভাইরাসটির বিরুদ্ধে নিরাময় বা ভ্যাকসিন তৈরির জন্য নিরলস ছুটে চলেছে বলেও জানান।

  • সর্বশেষ